রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তীব্র শীতে অসহায়দের পাশে ব্রাহ্মণপাড়ার ইউএনও
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাধারণ মানুষ। বিশেষ করে খোলা আকাশের নিচে বসবাসকারী অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের জন্য এই শীত যেন নেমে এসেছে চরম দুর্ভোগ হিসেবে। এমন কঠিন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা জাহান।

দিন কিংবা রাত—সময়ের তোয়াক্কা না করে উপজেলার বিভিন্ন গ্রাম, হাটবাজার, মাদ্রাসা ও এতিমখানা, রেলস্টেশন, সিএনজি স্ট্যান্ডসহ প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের খোঁজ নিচ্ছেন তিনি। নিজ হাতে কম্বল বিতরণ করে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এই মানবিক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর এই উদ্যোগে শীতের কনকনে বাতাসে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে দুস্থ মানুষের মুখে।

স্থানীয়রা জানান, ইউএনও মাহমুদা জাহান শুধু দাপ্তরিক দায়িত্বেই সীমাবদ্ধ নন; বরং মানুষের কষ্টকে হৃদয়ে ধারণ করে মাঠে নেমে কাজ করছেন। গভীর রাতে ঘন কুয়াশার মধ্যেও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়ার দৃশ্য এলাকাবাসীর মনে গভীরভাবে দাগ কেটেছে।

শীতার্ত এক বৃদ্ধ বলেন, “এই শীতে কেউ আমাদের খোঁজ নেয় না। রাতে হঠাৎ ইউএনও ম্যাডাম এসে কম্বল দিলেন—এটা আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ।”

এ বিষয়ে ইউএনও মাহমুদা জাহান বলেন, “দায়িত্ববোধ থেকেই প্রচণ্ড শীত উপেক্ষা করে ছিন্নমূল মানুষের কথা ভেবে কম্বল নিয়ে বের হয়েছি। এদের তো বাড়িঘর বা আত্মীয়স্বজন কেউ নেই—তাহলে এদের দেখবে কে? দায়িত্ব পালনের পাশাপাশি যে কাজগুলো মানসিক প্রশান্তি দেয়, সেগুলো নিজ হাতে করতে আমি পছন্দ করি। ঘন কুয়াশার কারণে রাতে গাড়ি নিয়ে বের হওয়া চ্যালেঞ্জিং হলেও এসব মানুষের কথা ভেবে আর ঘরে বসে থাকতে পারিনি।”

তিনি আরও বলেন, “সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এই শীতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  তীব্র শীত   অসহায়   ব্রাহ্মণপাড়া   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close