রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় হেলেনা ফাউন্ডেশনের আয়োজনে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আব্দুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় চত্বরে কৃষিক্ষেত্রে উদ্ভাবনী ও অবদানের জন্য এলাকার অর্ধশতাধিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ ও পদক প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মালিয়া আক্তারের সভাপতিত্বে এবং মিজান খালাসির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং নাছিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর খান।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফজলে সোবাহান শামীম, যুগ্ম সম্পাদক মো. আলমগীর কবিরাজ, সাবেক চেয়ারম্যান মো. শাজাহান খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী ইদ্রিস আলী মাতব্বর, যুবদল কেন্দ্রীয় নেতা রাসেল মিয়া, বিএনপি নেতা আইয়ুব মুন্সী, নাছিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মোশারফ তালুকদার, হেলাল মাস্টার, আতিকুল ইসলাম মওলা, মিরাজ মাতুব্বর, মো. শাহাদাত বেপারী, আবুবক্কার মাতুব্বর, রবিন খান, মো. ইউসুফ খান, কামাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তব্যে কেন্দ্রীয় জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “প্রতিটি মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। যশ, খ্যাতি, সম্পদ, অহংকার ও ক্ষমতার বড়াই—এসব কোনো কাজে আসে না। মৃত্যুর পর মানুষের ভালো কাজগুলোরই মূল্যায়ন হয়।”

হেলেনা ফাউন্ডেশনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এ এলাকায় অনেক বিত্তবান ও ক্ষমতাশালী ব্যক্তি রয়েছেন। কিন্তু হেলেনা ফাউন্ডেশনের উদ্যোগে আজ যেভাবে কৃষকদের সম্মানিত করা হলো, তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তিনি এ প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   হেলেনা ফাউন্ডেশন   কৃষি উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close