শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সীমান্তে বিজিবির অভিযান, মাদকদ্রব্যসহ একজন আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীরের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৪ এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ধামইরহাট থানার ৫০ গজ পূর্বে জৈনক রফিকের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করে।

এ সময় ১ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাইসাইকেল ও একটি মোবাইল ফোনসহ ধামইরহাট উপজেলার নিউটা গ্রামের গোলাম রব্বানী (৩২) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ৮৬ হাজার টাকা।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু পাচার, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সীমান্ত   বিজিবির অভিযান   মাদকদ্রব্য আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close