সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
স্মৃতি ও রাজনীতির মিলনবিন্দুতে তারেক রহমানের দিনাজপুর সফর
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজনৈতিক ব্যস্ততা আর দীর্ঘ প্রবাসজীবনের বাইরে দাঁড়িয়ে আত্মিক টান ও পারিবারিক স্মৃতির টানে উত্তরবঙ্গে আসছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১২ জানুয়ারি দিনাজপুরে তার এই আগমন শুধু একটি রাজনৈতিক সফর নয়, এটি তার শেকড়ের কাছে ফিরে আসার এক নীরব অথচ গভীর আবেগঘন মুহূর্ত। 
 
সফরকালে তিনি দিনাজপুর শহরের শেখ ফরিদপুর কবরস্থানে তার নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার ও খালা বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করবেন। পরিবারিক স্মৃতি ও ভালোবাসায় ঘেরা এই কবর জিয়ারতকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও তৈরি হয়েছে আলাদা এক আবেগ। 
 
শুক্রবার (৯ জানুয়ারি) সকালে নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানায়, তারেক রহমানের উত্তরবঙ্গ সফরের সূচনা হবে রংপুর থেকে। সেখানে তিনি জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শ্রদ্ধা জানাবেন গণআন্দোলনের ইতিহাসকে। এরপর নবাবগঞ্জ ও বিরামপুর হয়ে তিনি দিনাজপুরে প্রবেশ করবেন। 
 
এই সফরকে ঘিরে দিনাজপুর জেলার রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে নতুন করে উজ্জীবিত পরিবেশ। বিশেষ করে দিনাজপুর-৬ আসনের নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক প্রস্তুতি ও প্রাণচাঞ্চল্য। পাশাপাশি দিনাজপুর সদর-৩ আসনেও চলছে সাংগঠনিক তৎপরতা। 
 
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সফর একদিকে যেমন ব্যক্তিগত ও পারিবারিক আবেগের বহিঃপ্রকাশ, অন্যদিকে তেমনি উত্তরবঙ্গে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠনের একটি বার্তাও বহন করছে। দীর্ঘদিন পর তারেক রহমানের সরাসরি উপস্থিতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। 
 
ডা. জাহিদ হোসেন বলেন, ‘আগামী ১২ জানুয়ারি তারেক রহমানের উত্তরবঙ্গ সফর আমাদের জন্য আনন্দের পাশাপাশি দায়িত্বেরও বিষয়। নেতাকর্মীরা প্রিয় নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন। মানুষের স্মৃতি, রাজনীতির বাস্তবতা আর সাংগঠনিক প্রস্তুতির মধ্য দিয়ে দিনাজপুর যেন অপেক্ষা করছে এক স্মরণীয় দিনের জন্য—যেখানে ব্যক্তিগত শ্রদ্ধা আর রাজনৈতিক উপস্থিতি মিলেমিশে তৈরি করবে ভিন্ন এক বার্তা।’

কেকে/বি 


আরও সংবাদ   বিষয়:  স্মৃতি   রাজনীতি   তারেক রহমান   দিনাজপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close