শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় দল থেকে বহিস্কার হলেন যুবদল নেতা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করায় বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

এর আগে শুক্রবার রাতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে বগুড়া জেলা যুবদলের সহসভাপতি রেজাউল করিম লাবুকে প্রাথমিক পদসহ দল থেকে বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল গ্রহণ করবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বহিস্কৃত যুবদল নেতা রেজাউল করিম লাবু বলেন, “কোন কারণে আমাকে বহিস্কার করা হয়েছে তা আমি জানি না। তবে বিএনপি ও যুবদলের কমিটিতে আওয়ামী লীগের লোকজনকে প্রবেশ করানোর বিষয়টি নিয়ে আমি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা করেছি। এজন্যই আমাকে বহিস্কার করা হতে পারে। আমি আমার অবস্থান পরিষ্কার করার জন্য এবং বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে আমার ভূমিকা জনসমক্ষে জানাতে আগামীকাল শনিবার সংবাদ সম্মেলনের আয়োজন করব।"


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   যুবদল নেতা   বহিস্কার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close