শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
শেরপুরে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৩২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বগুড়ার শেরপুরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে শেরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত অভিযানে ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। 

এই ৩২ জনের মধ্যে গ্রেফতারি পরয়োনাভুক্ত ১১ জন, মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা সন্দেহে ৮ জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত মাদকসেবি ১১ জন, মাদকসহ ২ জন ও ফৌজদারি মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে বলে শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়। 

শেরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, ‘নির্বাচনের সময়ে এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের এধরণের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শেরপুর   পুলিশ   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close