সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুল শিক্ষার্থীর ধর্ষক ইসলাম উদ্দিনের ফাঁসির দাবিতে এলাকাবাসী প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা, উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন আলেম-উলামা পরিষদের আয়োজনে পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত সোমবার (৫ জানুয়ারি), উপজেলার একই ইউনিয়নের দক্ষিণ পলাশীকুড়া গ্রামের মৃত শমশের আলীর পুত্র ফেরিওয়ালা ইসলাম উদ্দিন (৫৫) নিজ গৃহে ডেকে নিয়ে কন্যাশিশুকে কসমেটিক্স ও নগদ অর্থের প্রলোভনে ধর্ষণ করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে ঘটনা জানালে স্বজনরা প্রথমে তাকে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অতিরিক্ত রক্ষক্ষণের কারণে অবস্থার অবনতি হলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে ওই দরিদ্র বাবার কন্যাশিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। শিশুর জবানবন্দিতে ঘটনা প্রকাশ পেলে ক্ষুব্ধ এলাকাবাসী ধর্ষক ইসলাম উদ্দিনকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে শিশুর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন, জানিয়েছেন ওসি মোহাম্মদ আশরাফুজ্জান। ধর্ষক ইসলাম উদ্দিন বর্তমানে জেল হাজতে রয়েছেন।

এদিকে, এই ঘটনায় ধর্ষক ইসলাম উদ্দিনের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শুক্রবার নামাজের পর এলাকাবাসী উপজেলার পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মোড়ে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক দরবেশ আলীর সভাপতিত্বে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ফাতেমা জান্নাত মহিলা মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফখরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইউপি সদস্য আব্দুর রশিদ, শিক্ষক জাহাঙ্গীর আলম, আহাম্মদ আলী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মুফতি মাজাহারুল ইসলাম প্রমুখ। পরে অসুস্থ্য মেয়েটির চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা উত্তোলনের পর ধর্ষক ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ধর্ষকের ফাঁসি   দাবিতে মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close