শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় জান্নাত হত্যা মামলার গ্রেফতার ৩
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় আলোচিত জান্নাত প্রধান (২৮) হত্যা মামলার তিন আসামিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ ডিসেম্বর), মুন্সীগঞ্জ জেলার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের শাহীন রাঢ়ী (৬০), তার স্ত্রী তাছলিমা বেগম (৫২) এবং ছেলে তাজবীর রাঢ়ী (২৫)।

গজারিয়া থানা সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত জান্নাতের মা জাহানারা বেগম ৫ জনকে আসামি করে ঘটনার পরের দিন গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক ছিলেন। হত্যাকাণ্ডের ১৯ দিনের মাথায় শুক্রবার নারায়ণগঞ্জ জেলায় অভিযান চালিয়ে মামলায় আজহার নামীয় আসামিদের মধ্যে তিনজনকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, “এই ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে আটক করতে পেরেছি। অভিযান এখনও চলমান। অভিযান শেষ হলে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামে প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেনের মৃত্যু হয়। তিনি গজারিয়া উপজেলার নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে ছিলেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   জান্নাত হত্যা   মামলা   গ্রেফতার ৩  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close