শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
মেঘনায় ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধাদের থেকে টাকা আদায়ের অভিযোগ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার মেঘনা উপজেলায় ভুয়া ইউএনও পরিচয়ে ফোন করে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন সতর্কবার্তা জারি করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা ৫৩ মিনিটে, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় জানানো হয়, একটি প্রতারক চক্র নির্বাহী কর্মকর্তা ও সোনালী ব্যাংক মেঘনা শাখার ব্যবস্থাপক পরিচয়ে মোবাইল ফোনে যোগাযোগ করে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা দাবি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের কাছে কোনো ধরনের আর্থিক লেনদেনের জন্য ফোন করা হয়নি। এ ধরনের কর্মকাণ্ড স্পষ্টতই প্রতারক চক্রের অপতৎপরতা। তাই সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। উপজেলা প্রশাসন বা কোনো ব্যাংক কর্তৃপক্ষ কখনোই ফোনে অর্থ দাবি করে না। কেউ যদি এ ধরনের কল পান, তবে সেটিকে প্রতারণা হিসেবে ধরে সঙ্গে সঙ্গে প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ করছি। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   ইউএনও   মুক্তিযোদ্ধা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close