সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর হবে না: শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, “আমরা যদি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সকল অর্জন আমাদের বৃথা যাবে।”

গত বছর যে জুলাই মাসে অভ্যুত্থান হয়েছে, সেখানে আমাদের অসংখ্য ভাই-বোনের রক্ত ঝরেছে। ১৭ বছরে যে রক্ত ঝরেছে, গুম-খুন হয়েছে, আমাদের আবু সাঈদ, মুগ্ধদের প্রাণ গেছে, কিছু দিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যু হয়েছে। এই সকল মৃত্যু ও রক্ত সবই বৃথা যাবে যদি আমরা সঠিক সিদ্ধান্ত না নিতে পারি। সেই কারণে আগামী দিনে কোন দল ক্ষমতায় আসবে, সে সিদ্ধান্ত আমাদের সবার সঠিকভাবে নিতে হবে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সকলকে অনুরোধ জানান, “আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর হবে না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। বাংলাদেশের মানুষ কখনো তাকে ভুলবে না। তিনি চিরদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।”

যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা ও কর্মী।

দোয়া মাহফিলে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এবং তার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়ার   শামা ওবায়েদ   বিএনপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close