সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
জাতীয়
মনোনয়ন ফিরে পেতে শেষ দিনে ১৩১ প্রার্থীর আপিল
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিলের শেষ দিন ছিলো উপচে পড়া ভিড়। নির্ধারিত সময় বিকাল পাঁচটা পেরিয়ে গেলেও সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার উত্তর সিটির আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে স্থাপিত কেন্দ্রীয় আপিল বুথে চলেছে আবেদন গ্রহণ। শেষ দিনে মোট ১৩১ জন মনোনয়নপ্রার্থী ইসিতে আপিল করেছেন।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে স্থাপিত অস্থয়ী কেন্দ্রীয় আপিল বুথ থেকে এসব তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, শেষ দিনে সকাল থেকেই মনোনয়নপ্রার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। বিকাল পাঁচটা পর্যন্ত সময় নির্ধারিত থাকলেও তার আগেই যারা নির্বাচন ভবনে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে আপিল করার সুযোগ দেওয়া হচ্ছে। এ কারণে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপিল গ্রহণ কার্যক্রম চলে। 

ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বলেন, 

‘আজ বিকাল পাঁচটা পর্যন্ত যারা নির্বাচন ভবনে আপিল করতে উপস্থিত হয়েছেন, তাদের সবার আপিল গ্রহণ করা হবে। সেটা যতক্ষণই লাগুক, আমরা তা শেষ করব।’

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে নির্বাচন কমিশনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের আদেশের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এসব আপিলের শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১০-১৮ জানুয়ারি। শুনানি কার্যক্রম আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত হবে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিল আবেদনের শুনানি নেওয়া হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মনোনয়ন   প্রার্থী   আপিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close