রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নেলসন ম্যান্ডেলার দৃষ্টান্ত বেগম খালেদা জিয়া: মাহাবুব
চাটখিল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার উদাহরণ হলো বাংলার আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এমন মন্তব্য করেছেন ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

বেগম খালেদা জিয়া বৈষম্য ও জীবিত থাকা অবস্থায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। এজন্য তাকে জেলজুলুমের শিকার হতে হয়েছে। বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার রক্ষা ও মানুষের পাশে সারাজীবন থাকার কারণে তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত। তার জানাযা নির্দিষ্ট স্থান বাদে ঢাকার আশপাশের এলাকা জুড়ে কোটি মানুষের উপস্থিতিতে অঘোষিত জানাযার স্থানে পরিণত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন নোয়াখালী (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও বার কাউন্সিলরের সভাপতি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন।

নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পৌর মার্কেট সংলগ্ন মাঠে উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছাত্রনেতা মাসুদ রানার সঞ্চালনায়, সমাজসেবক মৌসুমি আক্তার জেরিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এডভোকেট আবু হানিফ, পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব এহসানুল হক মাসুদ, বিএনপির নেতা দেওয়ান শামসুল আরেফিন শামিম, যুবদলের আহবায়ক জহীর উদ্দিন বাবর, যুগ্ম আহবায়ক সুলতান বাবর, এডভোকেট মোসলেহ উদ্দিন এবং ওসিয়্যান প্যারাডাইস হোটেল (কক্সবাজার)-এর চেয়ারম্যান নুর করিম দুলাল।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মেডিকেল ক্যাম্পে ৬ জন চিকিৎসকের সহযোগিতায় দিনব্যাপী চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নেলসন ম্যান্ডেলা   বেগম খালেদা জিয়া   মাহাবুব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close