শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
টঙ্গীবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে শীতের রাতে উপজেলার বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে টঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন বাজারে কর্মরত দিনমজুর, রিকশাচালক, ভাসমান মানুষ ও পথচারীদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের তীব্রতায় নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে থাকায় তাদের সামান্য উষ্ণতা দিতে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মো. মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো. রনি শেখ, সাবেক সাধারণ সম্পাদক ফিরুজ আলম বিপ্লব, সিনিয়র সহ সভাপতি টিটু চৌধুরী, টঙ্গীবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. জসিম শেখ সহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতকাল জুড়ে পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান তারা।

কম্বল পেয়ে শীতার্ত মানুষরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টঙ্গীবাড়ী   প্রেসক্লাব   শীতার্ত   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close