সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কুমিল্লার তিতাসে বিদ্যুৎকেন্দ্রে হামলা, আহত ৪
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) দাউদকান্দি ১৩২/১৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জামালপুরের শুক্কুর আলী (৪৫), শরীয়তপুরের মো. রুবেল, বগুড়ার মেহেরুল ইসলাম (৪১) ও সিলেটের ইমরান হোসেন (২৭)। তাদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্কুর আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান বলেন, শুক্কুর আলী ও রুবেলের বাঁ ঊরু, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্কুর আলীর অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে মেহেরুল ইসলাম ও ইমরান হোসেন জানান, গতকাল সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের একটি দল বিদ্যুৎ উপকেন্দ্রটির ফটকের সামনে আসেন। তাঁরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর হাবিব নামের এক ঠিকাদারকে খুঁজতে থাকেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার মেহেরুল ইসলাম তাঁদের মুঠোফোনে হাবিবের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে যান। একপর্যায়ে চার আনসার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন এবং ব্যাপক ভাঙচুর চালান।

হামলার এক পর্যায়ে গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আসিফ আদনান ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসিফ হোসাইনকে মুঠোফোনে বিষয়টি জানান। ওই সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আসিফ আদনান জানান, তিনি গতকাল রাতে তিতাস থানায় অজ্ঞাতপরিচয় ৮-৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ তাকে কোনো লিখিত প্রমাণ দেননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে আজ শুক্রবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তিতাস থানায় গিয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। ওসি মুহাম্মদ আসিফ হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

থানার কুমিল্লার তিতাস উপজেলার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলার বিষয়ে মুহাম্মদ রুবেল ও কনস্টেবল মো. রুবেল বলেন, “ওসি ছাড়া তারা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন না।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কুমিল্লার তিতাস   বিদ্যুৎকেন্দ্রে হামলা   আহত ৪  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close