রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়া নাগাইশ ডাবল এলইডি টিভিকাপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ ডাবল এলইডি টিভিকাপ ফুটবল প্রীতি ম্যাচ অত্যন্ত ঝাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪টায় ছোট নাগাইশ মাঠে নাগাইশ ফুটবল ফাইটার ও নাগাইশ ডিফেন্স মাষ্টারের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

মোখলেছুর রহমান মেম্বারের সভাপতিত্বে এবং ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোরশেদ আলম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম বাবুল, মো. মনির হোসেন, মো. তাজুল ইসলাম মাষ্টার, শশীদল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মাহাবুব আলম, সদস্য সচিব মো. সৌরভ সাগর (ইউনুছ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারেক রহমান, যুবনেতা জাকির হোসেন ইমন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম সাব্বির।

খেলায় নাগাইশ ডিফেন্স মাষ্টার নাগাইশ ফুটবল ফাইটারকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়। পরে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   টিভিকাপ ফুটবল   ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close