শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
নাজিম উদ্দিন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৭:৫৯ পিএম
নাজিম উদ্দিন আলম

নাজিম উদ্দিন আলম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত হয়েছেন দলের নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ নাজিম উদ্দিন আলম।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নাজিমুদ্দিন আলমকে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনোনীত করা হয়েছে। সুচিন্তিত পরামর্শ ও সাংগঠনিক কর্মতৎপরতার মাধ্যমে দলকে শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে দল আশা রাখে।’

বলে রাখা ভাল, নাজিম উদ্দিন ভোলা-৪ আসনে তিন বার সাংসদ নির্বাচিত হন। এয়োদশ সংসদ নির্বাচনে যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে এই আসনে ধানের শীষের প্রার্থী করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাজিম উদ্দিন আলম   বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা   কাউন্সিলের সদস্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close