শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
কিশোরগঞ্জে জবাই করে নারীকে হত্যা
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৮:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় দুলালী বেগম (৬৫) নামে এক নারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামে ঘটেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।

নিহত দুলালী বেগম গাড়াগ্রাম ইউনিয়নের খামার গাড়াগ্রাম শিমলারতল গ্রামের মৃত জমসেলের স্ত্রী।

স্থানীয়রা জানান, দুলালী বেগমের ছেলে-মেয়ে বাইরে থাকেন। তিনি কখনো নিজ বাড়িতে, আবার কখনো মেয়ের বাড়িতে বসবাস করতেন। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। দুপুরে নামাজ শেষে স্থানীয় লোকজন তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় উঠানে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে তাঁরা দুলালী বেগমের রক্তাক্ত দেহ দেখতে পান। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা তাকে জবাই করে হত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, খবর পেয়ে সার্কেল কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে এসেছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   জবাই   নারী   হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close