বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
রাজনীতি
হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি মনোনয়ন বাতিল আবেদন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিলের আবেদন করেছেন। একইসাথে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন করেছেন হাসনাত আব্দুল্লাহ।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা উত্তর সিটির আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে স্থাপিত স্থায়ী আপিল বুথে এ দুই আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র।

ইসির কর্মকর্তারা জানান, 

নির্ধারিত সময়ের মধ্যেই উভয় পক্ষ তাদের আবেদন জমা দিয়েছেন। এখন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ বিষয়গুলো শুনানি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কুমিল্লা-৪ আসন ছাড়াও দেশের বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিল ও বাতিলের আবেদন জমা পড়েছে। আবার কিছু ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পক্ষ থেকেও আপত্তি তোলা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাসনাত   মঞ্জুরুল   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close