সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
প্রেমতলীতে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ আসর রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে প্রেমতলী ডিগ্রি কলেজ মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এহসানুল কবির টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন বলেন, “তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আজকের এই দোয়া মাহফিল। তিনি ছিলেন এক মহীয়সী নারী। তার কথা বলতে গেলেই আমি আবেগাপ্লুত হয়ে পড়ি। কারণ সামরিক জীবনে আমি পাঁচ বছর তার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এবং তার ছায়ার মতো পাশে ছিলাম।”

এ সময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম সমাপ্ত, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক মো. আব্দুল মালেক, সহসভাপতি ব্যারি মাহফুজুর রহমান মিলন, সাবেক সিনিয়র নেতা তোজ্জামেল হক, সহসভাপতি তাজমিলুর রহমান শেলী, আমিনুল ইসলাম ফটিক, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হযরত আলী, গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল গনি, সাংগঠনিক সম্পাদক বুলু, সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মেম্বার, সহসভাপতি রেজাউল করিম দুলু, সহ-সাধারণ সম্পাদক সাদিউজ্জামান রুবেল, দপ্তর সম্পাদক সেলিম সানোয়ার পলাশ, প্রচার সম্পাদক তাসিকুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুবনেতা সাউন ও হিমেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম, সদস্য সচিব নুরুদ্দিন বাবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বেদারউদ্দিন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক কাউসারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  প্রেমতলী   খালেদা জিয়ার   মাগফিরাত কামনা   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close