মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে ওরস শুরু শনিবার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৮:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত মাওলানা শাহ সুফি খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কু.ছে.আ.)-এর ওরস শরীফ আগামী শনিবার (১০ জানুয়ারি) থেকে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে শুরু হবে।


প্রতি বছরের মতো এবারও ওরস চলবে মঙ্গলবার (১৩ জানুয়ারি) পর্যন্ত।


শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ওরস উপলক্ষে দরবার শরীফের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মো. কামরুল হুদা, কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী, দরবার সমন্বয়কারী শেখ রাশেদ (রায়হান), হামিদুর রহমান ও শহিদুল ইসলাম শাহীন।


ওরস উপলক্ষে জাকের মঞ্জিল নান্দনিকভাবে সাজানো হয়েছে। দেশ-বিদেশ থেকে আগত ভক্তদের সুবিধার্থে ২০ কিলোমিটার এলাকায় অনুষ্ঠান ভেন্যু তৈরি করা হয়েছে। প্রবেশপথে স্থাপন করা হয়েছে সুদৃশ্য তোরণ, অসংখ্য প্ল্যাকার্ড ও ‘আল্লাহু আকবার’ লেখা পতাকা। জামে মসজিদসহ সব স্থাপনায় নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সাদা এলইডি বাতি বসানো হয়েছে।


নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় অর্ধশতাধিক পর্যবেক্ষণ টাওয়ার, নিরাপত্তা চৌকি ও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য মূল এলাকার বাইরে বিশাল পার্কিংয়ের ব্যবস্থাও করা হয়েছে।


দরবারের কর্মী গ্রুপের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী জানান, ওরসের দিনগুলোতে ফরজ, সুন্নত ও নফল ইবাদত আদায় করা হবে। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দয়াল নবী হজরত রাসুলে করিম (সা.), খাজা এনায়েতপুরী (কু.ছে.আ.), সাহাবায়ে কেরাম, তরিকার ইমাম মুজাদ্দেদ আলফে সানি (রা.), সকল নবী-রাসুল, উলি-আউলিয়াগণের পবিত্র আত্মা এবং ইন্তেকালপ্রাপ্ত মুমিন মুসলমানদের আত্মার মাগফিরাত কামনা করা হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সব ধরনের বিপদ ও মুসিবত থেকে রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে।


কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর   বিশ্ব জাকের মঞ্জিল   ওরস   শনিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close