রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মৌলভীবাজার–১ আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার–১ (জুড়ী–বড়লেখা) আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা আহমেদ রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশনে প্রাপ্ত অভিযোগ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, বুধবার (৭ জানুয়ারি) বড়লেখা উপজেলার রশিদাবাদ চা-বাগানে গিয়ে প্রার্থীটি প্রতীক সংবলিত লিফলেট বিতরণ করেন এবং ভোট প্রার্থনা করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়, যা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার, বড়লেখা কর্তৃক যাচাই করে সত্যতা নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তাদের মতে, উক্ত কর্মকাণ্ড জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ১৮ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট প্রার্থীকে সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টায় মৌলভীবাজার–১ নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থী নিজে অথবা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে, কারণ দর্শানোর নোটিশ যথাযথভাবে জারি ও প্রতিবেদন দাখিলের জন্য বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয়, মৌলভীবাজার থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ রাখতে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মৌলভীবাজার আসন   নির্বাচনি আচরণবিধি   লঙ্ঘনের অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close