শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
কিছুক্ষণ পর শুরু হবে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটু পরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হওয়ার কথা রয়েছে। বৈঠকে তারেক রহমানকে দলের ‘চেয়ারম্যান’ ঘোষণা দেওয়ার বিষয়টি আলোচনায় আসতে পারে।

দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু গণমাধ্যমকে বলেছেন, ‘রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।’

তবে বৈঠকের আলোচ্য সূচি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে স্থায়ী কমিটির সদস্যরা গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসতে শুরু করেছেন।

গেল ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ‘দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।’

বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। তবে দলীয়ভাবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, এমনকি চেয়ারম্যান পদবিও আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হচ্ছে না। এ অবস্থায় দলীয় প্রার্থীদের প্রচারের ব্যানার ও ফেস্টুনে কার ছবি ব্যবহার করা যাবে, সে বিষয়টিও এখনো স্পষ্ট হয়নি।

বিএনপির মিডিয়া সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে দলের স্থায়ী কমিটির একাধিক সদস্য অনুরোধ করেছেন। তবে তিনি তৃণমূল নেতাদের মতামত ও পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিতে চান। এ বিষয়ে তিনি বরাবরই এমন দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপি   স্থায়ী কমিটি   জরুরি বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close