শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
গণভোটের বার্তা দিতে ব্রাহ্মণপাড়ায় ‘ভোটের গাড়ি’
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’র প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত সুপার কারাভ্যান বহরের একটি ভ্রাম্যমাণ গাড়ি উপজেলা সদরের সিএনজি স্টেশন এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শন করে। এ সময় নির্বাচন ও গণভোটের তাৎপর্য, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নাগরিক দায়িত্ব তুলে ধরে বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

‘দেশের চাবি আপনার হাতে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণপাড়ায় এ কার্যক্রম আয়োজন করা হয়। পুরো কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন।

চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ দেখতে ভিড় করেন। তারা আগ্রহ ও মনোযোগের সঙ্গে প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করেন।

আয়োজকদের আশা, এ ধরনের ভ্রাম্যমাণ প্রচার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণভোট   বার্তা   ব্রাহ্মণপাড়া   ভোটের গাড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close