সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
জামালপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বন, ৫ শিক্ষার্থীর কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জামালপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে পাঁচজন পরীক্ষার্থীকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের এক পরীক্ষার্থী ও মেলান্দহ উপজেলার পৃথক চারটি কেন্দ্রের চার পরীক্ষার্থীকে এ দণ্ডাদেশ দেওয়া হয়।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের একটি কক্ষে পরীক্ষা চলাকালে ডিভাইস ব্যবহার করার অভিযোগে পরীক্ষার্থী সালেমা আক্তার (৩১) ধরা পড়েন। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে এলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জামালপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারকে অবহিত করা হয়।

ডিভাইস ব্যবহারের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সালেমা আক্তারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাকে ১০০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়। দণ্ডপ্রাপ্ত সালেমা আক্তারের বাড়ি ইসলামপুর উপজেলার তাবুরচর গ্রামে।

এছাড়া একই দিনে মেলান্দহ উপজেলায় অসদুপায় অবলম্বনের অভিযোগে চার পরীক্ষার্থীকে পৃথকভাবে জেল ও জরিমানা করা হয়। এর মধ্যে উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী আনিসুর রহমান, আল আমিন জমিরিয়া মহিলা মাদ্রাসা কেন্দ্রের পরীক্ষার্থী আমিনুল ইসলাম এবং মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থী সাবিনাকে বহিষ্কারসহ তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে জরিমানা আদায় করা হয়। এসব দণ্ডাদেশ দেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আরা।

এদিকে, উপজেলার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে কামাল পারভেজ নামে এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারসহ চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি এ দণ্ডাদেশ প্রদান করেন।

জেল ও জরিমানার বিষয়টি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আরা নিশ্চিত করেছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   শিক্ষক নিয়োগ   পরীক্ষা   অসদুপায় অবলম্বন   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close