সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক। শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঢাকার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। 

বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর পূর্বে, গণমাধ্যমকে বৈঠকের কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। 

এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা জানিয়েছিলেন, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।

এর পূর্বে, গেল রোববার (৪ জানুয়ারি) সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন- দুয়েক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

২০১৮ সালে  খালেদা জিয়া কারাগারে বন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চেয়ারপারসনের পদটি শূন্য হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিএনপির স্থায়ী কমিটি   জরুরি বৈঠক  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close