মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আরইউজের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৩৮ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ১০:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে)-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজশাহী নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা আয়োজন করা হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এবং রাজশাহী-৩ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির ও রাজশাহী-২ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মুহাম্মদ জাহাঙ্গীর।

এছারাও বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজের সহসভাপতি মঈন উদ্দিন এবং রাজশাহী টেলিভিশন সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।

এ সময় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ডা. নাজিব ওয়াদুদ। সভা পরিচালনা করেন আরইউজের ভারপ্রাপ্ত যুগ্ম সম্পাদক ওমর ফারুক।

দ্বি-বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করা হয়। উভয় রিপোর্টের ওপর আলোচনা ও পর্যালোচনা শেষে তা অনুমোদন করা হয়। সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন আরইউজের সভাপতি মুহা. আবদুল আউয়াল এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ড. সাদিকুল ইসলাম স্বপন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সভা অনুষ্ঠিত   রাজশাহী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close