শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
পত্নীতলায় জামায়াতের যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াত-ইসলামী নজিপুর পৌর যুব বিভাগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ড মুগ্ধ স্কয়ার কমিউনিটি সেন্টারে নজিপুর পৌর যুব বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪৭ নওগাঁ-২ (পত্নীতলা–ধামুইরহাট) আসনে বাংলাদেশ জামায়াত-ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মাও. হাবিবুর রহমান, প্রবীণ জামায়াত নেতা ও সাবেক উপজেলা আমির ডা. আবু ওবায়দা এবং নজিপুর পৌর আমির মোফাস্সেল হক। আরও উপস্থিত ছিলেন শামিম চৌধুরী, মারুফ হোসেন, ডা. মনির হোসেন, আহসান উল্লাহ, ছোটনসহ উপজেলা ও পৌর পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   জামায়াত   যুব বিভাগ   কর্মী সমাবেশ অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close