শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পিতার মৃত্যুবার্ষিকীতে বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকি
করেছেন কবর জিয়ারত
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৮ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ১১:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর পিতা মরহুম হাজী আব্দুর রহিম সরকারের মৃত্যুবার্ষিকীতে তার কবর জিয়ারত করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা বাঞ্ছারামপুরে কবর জিয়ারত করেন তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা মরহুমের কবর জিয়ারতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে মরহুম হাজী আব্দুর রহিম সরকারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় নেতৃবৃন্দ মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়কারী শামীম শিবলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন বিএনপি এবং উপজেলা গণসংহতি আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, “আমার আব্বা ছিলেন সাদাসিধে মানুষ। উনি মানুষের উপকার করার চেষ্টা করতেন। তিনি এখন আমাদের মাঝে নেই, আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাদের বেহেশতের মেহমান বানান। আপনারাও সকলে আব্বার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্যজোট থাকে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে জোনায়েদ সাকি মনোনয়ন পেয়েছেন এবং ‘মাথাল’ মার্কা নিয়ে নির্বাচন করবেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close