রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পত্নীতলা সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) অভিযানে মাদকদ্রব্যসহ মো. মেহেদী হাসান চাঁদ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। 

শুক্রবার (৯ জানুয়ারি) রাত ৯টায় বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মেহেদী হাসান চাঁদ ধামইরহাট উপজেলার বীরগ্রাম গ্রামের আবুল কালাম আজাদের ছেলে

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বস্তাবর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৩ এমপি হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে ৪৬ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারিকে আটক করে বিজিবি। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-৯হাজার ২০০ টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত থাকবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পত্নীতলা   সীমান্ত   বিজিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close