শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে জার্মান ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভবিষ্যৎ আন্তর্জাতিক সম্পর্ক, উন্নয়নমূলক প্রকল্প এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন জার্মানি ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতরা।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। 

তিনি বলেন, আলোচনায় দুই দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক উঠে এসেছে।

বৈঠকে কূটনীতিকরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর অনুষ্ঠেয় আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হবে।

এর আগে একই দিন বিকেল সাড়ে চারটায় তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সন্ধ্যা ৬টায় জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এবং রাত ৭টায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   জার্মান   অস্ট্রেলিয়া   রাষ্ট্রদূত  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close