রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
জাতীয়
আজ থেকে শুরু হচ্ছে আপিল নিষ্পত্তি শুনানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলগুলোর নিষ্পত্তি শুনানি আজ শনিবার (১০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া মোট ৬৪৫টি আপিলের শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

জানা গেছে, আজ সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে।

শুক্রবার প্রথম দিনে ১-৭০ নম্বর আপিলের শুনানি নেওয়া হবে। এরপর রোববার (১১ জানুয়ারি) ৭১-১৪০, সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ ও মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১-২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পরবর্তী আপিল শুনানির তারিখ শিগগিরই জানাবে ইসি।

প্রসঙ্গত, গেল সোমবার (৫ জানুয়ারি) থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল গ্রহণ কার্যক্রম চলে। আপিল গ্রহণের শেষ দিনে গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) ১৭৬টি আবেদন জমা পড়ে। এখন এসব আপিল যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট আপিল কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

নির্বাচন কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব আপিলের শুনানি শেষ করে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আপিল   শুনানি   ইসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close