সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
রাজনীতি
তা‌রেক রহমান দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন : জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দ্বা‌য়িত্ব গ্রহণ করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জিএম কাদের। 

শনিবার (১০ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

বার্তায় জিএম কাদের আশা প্রকাশ করে বলেন, ‘তিনি তার মেধা, যোগ্যতা ও অতীত অভিজ্ঞতা প্রয়োগ করে বাংলাদেশের জন্য শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্র ও উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।’

‘তারেক রহমান যে সময় দলের এই গুরুদায়িত্ব গ্রহণ করলেন সেই সময় দেশ নানা সংকট ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক শিষ্টাচার অত্যাবশ্যকীয়।’

জিএম কা‌দের ব‌লেন, ‘তা‌রেক রহমান তার মরহুম বাবা শহীদ প্রেসি‌ডেন্ট জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত মাতা সাবেক প্রধানমন্ত্রী খা‌লেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসে‌বে দেশ ও জা‌তি গঠ‌নে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা পালন কর‌বেন।’

তিনি তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।  

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির এক সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী মরহুমা খালেদা জিয়ার মৃত্যুতে শূন্য হওয়া দলের চেয়ারম্যান পদে তারেক রহমান স্থলাভিষিক্ত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তা‌রেক রহমান   দেশ গঠন   জিএম কাদের  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close