শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
চান্দিনায় বাসচাপায় লাইনম্যান নিহত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় বাসচাপায় পিয়াল (২৪) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা–বাগুর বাসস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়াল চান্দিনা উপজেলার মহারং গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি চান্দিনা বাসস্টেশনে বাসের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের জানান, সকালে পিয়াল বাসস্টেশনে লাইনম্যানের কাজ করছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিডিএম ট্রাভেলসের একটি বাস তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্টেশনের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।

হাইওয়ে পুলিশ ইলেটগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতের পরিবার মরদেহ নিয়ে যায়। তবে ঘাতক বাসটি শনাক্ত করা যায়নি।


কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   বাসচাপা   লাইনম্যান নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close