শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
শ্রীপুরে র‍‍্যাবের অভিযানে অস্ত্রসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍‍্যাব-১।

যৌথ অভিযানে গ্রেফতারকৃত ব্যক্তির নাম আকাশ মিয়া (২৭)। তিনি কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দা।

র‍‍্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান খোলা কাগজকে  জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) রাত আনুমানিক ৯টায় র‍‍্যাব-১, গাজীপুরের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তি, বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে শ্রীপুর থানার কেওয়া পশ্চিম খণ্ড কামারপট্টি এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। 

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কামারপট্টি এলাকায় অবস্থিত ধৃত আসামি আকাশ মিয়ার ভাঙারি দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাকে গ্রেফতার করা হয় এবং দোকানের ভেতরে রক্ষিত একটি ড্রামের আড়াল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍‍্যাব জানায়, গ্রেফতারকৃত আকাশ মিয়ার বিরুদ্ধে একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   র‍‍্যাব   অস্ত্র ব্যবসায়ী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close