বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
জাতীয়
২০২৫ সালে সড়কে ঝরেছে ৭৩৫৯ প্রাণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:১৯ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সদ্য বিদায়ী ২০২৫ সালে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৭ হাজার ৫৮৪টি। নিহত ৭ হাজার ৩৫৯ জন এবং আহত ১৬ হাজার ৪৭৬ জন।

আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় রোড সেফটি ফাউন্ডেশন। 

অদক্ষ চালক, বেপরোয়া গতি ও দুর্বল আইন প্রয়োগই এর প্রধান কারণ বলে জানায় সংস্থাটি।

বিশেষজ্ঞদের মতে, সড়ক দুর্ঘটনার পেছনে রয়েছে অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন ও অনিয়ন্ত্রিত গতিসহ বিভিন্ন কারণে ঘটে এসব দুর্ঘটনা।  

কঠোর ট্রাফিক আইন প্রয়োগ, চালকদের নিয়মিত প্রশিক্ষণ, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনসহ ২১ দফা সুপারিশ করে সংস্থাটি।

সময়োপযোগী নীতিমালা, প্রযুক্তি, অবকাঠামোর উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ২০২৫ সাল   সড়ক দুর্ঘটনা   প্রাণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close