শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাঙ্গুনিয়ায় হাড়ি বসানো নিয়ে খেজুর গাছিকে কুপিয়ে হত্যা
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। খেজুর গাছে হাড়ি বসানো নিয়ে এ হত্যাকাণ্ড ঘটে, যা এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

নিহত সামশুল আলম (৫৫) স্থানীয় মীরেরখীল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত ছালে আহমদের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার বিকেলে তিনি খেজুর গাছে হাড়ি বসানোর কাজ করছিলেন। এ সময় গাছের কিছু ডালপালা নিচে পড়াকে কেন্দ্র করে প্রতিবেশী মো. ইউসুপের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে মো. ইউসুপ ধারালো দা দিয়ে সামশুল আলমের মাথায় এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহমদ বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাঙ্গুনিয়া   হাড়ি বসানো   খেজুর গাছ   কুপিয়ে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close