শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৫১ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজার-২ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদের দাখিল করা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আপিল আবেদনের শুনানিকালে তার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে গত ৫ জানুয়ারি তার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করেছিলেন এইচ এম হামিদুর রহমান আযাদ।

গত ২ জানুয়ারি বিকেল ৫টায় কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে আযাদের মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে কাগজপত্র ও মামলার জটিলতা পর্যালোচনা শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রার্থিতা   জামায়াত   হামিদুর রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close