শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
চৌদ্দগ্রামে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জামায়াতের যুব ম্যারাথন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিশাল যুব ম্যারাথনের আয়োজন করেছে গুণবতী ইউনিয়ন জামায়াত।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার গুণবতী–পদুয়া সড়কে আয়োজিত এ যুব ম্যারাথনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিশে শূরা সদস্য আইয়ুব আলী ফরায়েজী।

কয়েক কিলোমিটার পদযাত্রা শেষে ম্যারাথনটি স্থানীয় বাজার এলাকায় গিয়ে শেষ হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এবং শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আ ন ম মেশকাত উদ্দিন সেলিম, গুণবতী ইউনিয়ন জামায়াতের আমীর ইউসুফ মেম্বার, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, সাবেক ছাত্রনেতা ও জামায়াত নেতা আবু সাইয়্যিদ মজুমদার, জাফর ইকবাল শিপন, শাহাদাত হোসেন, গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, সহ-সেক্রেটারি আবদুল হামিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  চৌদ্দগ্রাম   হ্যাঁ ভোট   জামায়াত   যুব ম্যারাথন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close