শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
রাজনীতি
মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : জাপা মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম

নির্বাচনি প্রক্রিয়ায় মবের দৌরাত্ম্য সুষ্ঠু ভোটের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের শুনানিতে অংশ নেন তিনি। এরপর বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসিকে মব দমন করতে হবে। মব দমন না কররে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

শামীম হায়দার পাটোয়ারী বলেন, “ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।”

জাপা মহাসচিব বলেন, “নির্বাচন কমিশনকে পুরো দেশ নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটখাটো ত্রুটি দূর করতে পারেনি। রিটার্নিং কর্মকর্তা ভয়ে আমাদের প্রার্থীদের কাগজপত্র নিতে পারেননি।”

তিনি বলেন, “আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মতো বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় চারজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   জাপা মহাসচিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close