রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      
দেশজুড়ে
উপদেষ্টা আদিলুর
ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন বলেছেন, “ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, জনগণ পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে ঘিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। সবমিলিয়ে এবারের ভোট উৎসবমুখর পরিবেশে হবে।”

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের ভবিষ্যৎ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরী। রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে।”

আদিলুর রহমান খাঁন বলেন, “নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে এবং এটি কার্যকর থাকবে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।”

এর আগে, সিলেট বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্থানীয় সরকার উপদেষ্টা। এসময় তিনি বলেন, “যারা মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে বাস টার্মিনাল ইজারা দেওয়া হবে।”

পরিদর্শনকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিটি কপোরেশনের সিইও রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  উপদেষ্টা   আদিলুর   ভোট   আইনশৃঙ্খলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close