শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২
রাজশাহীতে আ.লীগের সভাপতিসহ গ্রেফতার ২৬
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৬:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থান থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২-এর যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত অভিযানে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং দলটির একজন সক্রিয় কর্মী আ. রহিম মামুন (৪২)সহ ২৬ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এ গ্রেফতারকৃত আ. রহিম মামুন। তিনি রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং দলটির একজন সক্রিয় কর্মী। তার পিতার নাম মৃত আ. মজিদ।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস) মো. গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় যৗথ বাহিনীর অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ গুরুতর অভিযোগে মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং দলটির একজন সক্রিয় কর্মী আ. রহিম মামুনকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ২৫ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, মাদক মামলার আসামি ১ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৭ জন রয়েছে।  

শনিবার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   আ.লীগ   গ্রেফতার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close