শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার ধামরাই উপজেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে এবং ঝরে পড়া রোধে বিশেষ শিক্ষা উপকরণ হিসেবে স্কুল সোয়েটার বিতরণ করেছে স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই।

শনিবার (১০ জানুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে ধামরাইয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র উপহার। স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাই সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।”

উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা জানায়, নতুন সোয়েটার পেয়ে তারা অনেক খুশি এবং এটি তাদের নিয়মিত স্কুলে যেতে উৎসাহিত করবে। অভিভাবকরাও এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই (এসএডি) আ্যলমনাইয়ের সাধারণ সম্পাদক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (উপায়) এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুন রেজা খান, সংগঠনের কোষাধ্যক্ষ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. আরিফ উদ্দিন, সংগঠনের পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মিডিয়া ও পাবলিক রিলেশন) মো. ওয়াহিদুজ্জামান, ধামরাই প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাঈদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম হোসাইন প্রমুখ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  স্টুডেন্ট এসোসিয়েশন   ধামরাই   শিক্ষা উপকরণ বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close