শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
রাজবাড়ীতে বিএনপির বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:২৯ পিএম আপডেট: ১০.০১.২০২৬ ৪:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত আরিফ বাহিনীর প্রধান আরিফ ও যুবলীগ নেতা লিটু গ্রেফতার হওয়ার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা এবং ইউনিয়ন বিএনপি নেতাদের সম্পর্কে আপত্তিকর ও অশালিন বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে বসন্তপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজল, সিনিয়র সহ-সভাপতি মো. জালাল উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ। এছাড়াও বসন্তপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন মোল্লাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বসন্তপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদ হাসান কাজল বলেন, “যৌথবাহিনী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে। এখানে কোনো প্রভাব বিস্তার করে হয়রানির সুযোগ নেই। অস্ত্র ও মাদকসহ গ্রেফতারকৃত আরিফ বাহিনীর প্রধান আরিফ ও যুবলীগ নেতা লিটুর গ্রেপ্তারকরণকে ভিন্নখাতে প্রবাহিত করার এবং স্থানীয় ফ্যাসিস্ট আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে।”

তিনি বলেন, “কৃষকলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মীর্জা বদিউজ্জামান বাবুর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইউসুফ হোসেনকে নিয়ে মানববন্ধন করা হয়েছে। এ সময় বসন্তপুর ইউনিয়ন বিএনপি নেতাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। আমরা দ্রুত এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার এবং ইউসুফ হোসেনকে স্থানীয় বাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমজাদ খান হত্যা মামলায় আমি কোনো আসামী নই। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। তবে এ ঘটনায় ১৪–১৫টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট হয়েছে। এমনকি মহিলাদের বাথরুম পর্যন্ত ভাঙা হয়েছে। এ ঘটনার দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   বিএনপি   কুরুচিপূর্ণ বক্তব্যে   সংবাদ সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close