সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন : টুকু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন। জনগণ বিশ্বাস করেন, তিনি এই আস্থার মূল্য দিতে সক্ষম হবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। তারেক রহমানের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। তাকে চেয়ারম্যান হিসেবে পেয়ে আমরা অত্যন্ত অভিভূত।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

টুকু বলেন, ‘বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে বিএনপি চেয়ারম্যান হয়েছেন। তারেক রহমানের সঠিক ও দূরদর্শী নেতৃত্বে বিএনপিকে আবারও জনগণের আস্থার রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন রাষ্ট্রক্ষমতা গ্রহণ করেন, তখন দেশ ছিল একেবারেই ভঙ্গুর অবস্থায়। তিনি সেই ভঙ্গুর অবস্থা থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্রে রূপান্তরিত করেছিলেন।’

তিনি বলেন, ‘গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র সংস্কার, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন। তেমনি আজ দেশের মানুষ যেভাবে তারেক রহমানের ওপর আস্থা রেখেছেন, তার ঘোষিত কর্মসূচি ও প্রতিশ্রুতিগুলো যদি তিনি বাস্তবায়ন করতে পারেন, তবে তিনিও তার বাবা-মায়ের মতো জনগণের মণিকোঠায় স্থান করে নেবেন।’

তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত প্রসঙ্গে টুকু বলেন, ‘এটি কোনো রাজনৈতিক সফর ছিল না। শহীদদের কবর জিয়ারত ও বাবা-মায়ের ভিটা পরিদর্শনের উদ্দেশ্যেই এই সফরের আয়োজন করা হয়েছিল। কিন্তু জামায়াত জোট নির্বাচন কমিশনে অভিযোগ করায় কমিশনের অনুরোধে বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় বিএনপি এই কর্মসূচি স্থগিত করেছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে, বিদেশি বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। মানুষ দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, কথা বলার স্বাধীনতাও পায়নি।

২৪-এর গণঅভ্যুত্থানের পর জনগণ যেন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে।

বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় এলে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কার্ডসহ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নয়নশীল ও কল্যাণরাষ্ট্র গড়ে তোলা হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ-সভাপতি মুজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, শ্রী অমর কৃষ্ণ দাস, নাজমুল হাসান তালুকদার রানা, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ জেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  জনগণ   তারেক রহমান   আস্থা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close