শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির দায়ে এক খুচরা সার ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার চেল্লাখালি বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।

অভিযানে চেল্লাখালী বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, জব্দকৃত সারগুলো অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয় করা হয়েছিল। ভেজাল সার মজুত ও বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি অফিসার মো. মশিউর রহমান, পুলিশ সদস্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

কৃষকদের স্বার্থ রক্ষা এবং ভেজাল সার বিক্রি প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   ভেজাল   ডিএপি সার   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close