সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
মাদারীপুরে শীতার্তদের পাশে মানব কল্যাণ সংগঠন
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের পূর্ব টুবিয়া এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, এপেক্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল হক, ‘পাশে আছি মাদারীপুর’ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা বায়জিদ মিয়া প্রমুখ

অনুষ্ঠানে মানব কল্যাণ সংগঠন মাদারীপুরের সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী কামাল হোসেন খান বলেন, “আমাদের সংগঠনটি শুরু থেকেই অসহায় মানুষের পাশে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ এবং ছাগল বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “তারই ধারাবাহিকতায় আজ পূর্ব টুবিয়া এলাকায় অর্ধশতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আমাদের সংগঠনের সভাপতি জাকির মাতুব্বর, সহ-সভাপতি বাচ্চু মীর, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাওলা পলাশসহ আমরা সবাই প্রবাসে থেকেও সংগঠনের নেতৃত্ব দিয়ে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই।”

উল্লেখ্য, সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়াদুদ আহমেদ জনি মিয়া, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, সদস্য রফিকুল ইসলাম সিপন ও সদস্য তানিয়া ইসলাম রোকসানার অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   শীতার্ত   সংগঠন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close