শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দামুড়হুদায় শীতার্তদের কম্বল দিল সীমান্ত ব্যাংক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিজিবির সহযোগিতায় ৩০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সীমান্ত ব্যাংক।

শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বড় বলদিয়া স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকার হতদরিদ্র মানুষের শীতজনিত কষ্ট লাঘবে বিজিবির উদ্যোগে বিভিন্ন সময় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে বড় বলদিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংক শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড় বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. শহিদুল ইসলাম প্রমুখ।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  দামুড়হুদা   শীতার্ত   সীমান্ত ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close