শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নাটোরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরে অসহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে শহরের বড় হরিশপুরে, তরুণ যুব সংঘের উদ্যোগে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে চার শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বড় হরিশপুর তরুণ যুব সংঘের সভাপতি ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবু ইউসুফ লাম জানান, উত্তরাঞ্চলে তীব্র শীতের কারণে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায় পর্যন্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

তারই অংশ হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম আনিসসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নাটোর   শীতার্ত মানুষ   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close