রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে তিনটি একনলা বন্দুক উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ–মায়ানমার সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে বাইশারী ইউনিয়নের হরিণ খাইয়া জোড়া ব্রিজ এলাকায় বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এরআগে, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার ওয়াসাখালী হরিণ খাইয়া মুখ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, “বিজিবি কর্তৃক উদ্ধারকৃত অবৈধ অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ধরনের যৌথ অভিযান এলাকায় অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য পাচার, অবৈধ অস্ত্র ও অনুপ্রবেশরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল বিজিবির এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত অভিযান পরিচালনার ফলে সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   একনলা বন্দুক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close