রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
জলঢাকায় জুলাই আন্দোলনকারীদের গণস্বাক্ষর ও পথসভা
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় জুলাই বিপ্লবে অংশ না নিয়েও ভুয়া পরিচয়ে ‘আহত ভাতা’র গেজেটে নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে রাজপথে নেমেছেন স্থানীয় জুলাই আন্দোলনকারীরা। এ ঘটনায় ভুয়া সুবিধাভোগীদের গেজেট বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ ও পথসভা করেছেন তারা।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জিরোপয়েন্ট মোড়ে ‘জুলাই বিক্রেতা বিরোধী ঐক্য’-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় প্রকৃত আহতদের তালিকা স্বচ্ছ করার দাবি জানিয়ে সাধারণ মানুষের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করা হয়।

জিরোপয়েন্ট মোড়ে আয়োজিত পথসভায় আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনের নাম ব্যবহার করে একটি চক্র এলাকায় চাঁদাবাজি করছে। তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

জুলাই আন্দোলনকারী আব্দুল্লাহ আল হাদী ও মনিরুজ্জামান মিঠুর নেতৃত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইকবাল জিহাদ, বকুল ইসলাম, আহসান হাবীব প্রক্সি, আদম শাহরিয়ার, মিক্স ফারুক, আনন্দ সাজ্জাদ হোসেন সাব্বির, তিতাস মিয়াসহ অন্যান্য আন্দোলনকারীরা।

বক্তারা বলেন, “যারা রাজপথে রক্ত দিয়েছেন, তাদের সম্মান ও অধিকার নিয়ে কোনো ছিনিমিনি বরদাশত করা হবে না। প্রকৃত আহতদের বঞ্চিত করে যারা ভুয়া পরিচয়ে সরকারি ভাতার গেজেটে নাম অন্তর্ভুক্ত করেছেন, তাদের অবিলম্বে তালিকা থেকে বাদ দিতে হবে।”

একই সঙ্গে আন্দোলনের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজিতে লিপ্ত, তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত স্বচ্ছ ও যাচাই-বাছাই করা তালিকা প্রণয়ন না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পথসভা থেকে জানানো হয়, গণস্বাক্ষর সংবলিত একটি স্মারকলিপি শিগগিরই সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জমা দেওয়া হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জলঢাকা   জুলাই আন্দোলনকারী   গণস্বাক্ষর   পথসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close